মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬২১ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

হাজার কোটি ডলার বিনিয়োগ করবে রিয়াদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ১৯:৫৯

শেয়ার করুনঃ
হাজার কোটি ডলার বিনিয়োগ করবে রিয়াদ
ঢাকা ও রিয়াদের মধ্যে প্রায় ২৫টি বিনিয়োগ প্রকল্প নিয়ে পুরোদমে আলোচনা চলছে। ইতোমধ্যে কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ অন্তত সাতটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সৌদি আরব। সমঝোতা স্মারকগুলোর মধ্যে বিদ্যুৎ, আসবাবপত্র, বন্দর অবকাঠামো উন্নয়ন, কেমিক্যাল, সিমেন্ট খাত অন্যতম।

এদিকে তিনটি পৃথক প্রকল্পে আরামকো’র বিনিয়োগ, লালমনিরহাটে একটি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটি তৈরি, চট্টগ্রাম ও বরিশাল রুটে দুটি রেল প্রকল্প এবং সৌদি আরবে বাংলাদেশের দুটি ব্যাংকের ব্রাঞ্চ খোলার ব্যাপারে আলোচনা চলছে। এই প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘মূলত সৌদি আরবের বেসরকারি খাতের সঙ্গে আমাদের আলোচনা চলছে। যখনই কোনও একটি প্রকল্পের প্রাথমিক আলোচনা শেষ হচ্ছে, তখনই আমরা ওই প্রকল্পের সমঝোতা স্মারক সই করছি।’

তিনি আরও বলেন, ‘গত মাসে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও জেদ্দা বন্দর এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের দুটি সমঝোতা স্মারক হয়েছে।’ উভয় ক্ষেত্রে বিনিয়োগের জন্য এখন বড় আকারে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

আরও

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব
কৌশলগত প্রকল্প

প্রায় ২৫টি প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প হচ্ছে লালমনিরহাটে একটি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটি তৈরি করা। বাংলাদেশ বিমান বাহিনী এবং সৌদি আল সালাম অ্যারো স্পেসের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যে সৌদি আরব সফরও করেছেন। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘এটি অনেক বড় একটি প্রকল্প এবং প্রাক্কলিত বিনিয়োগ কয়েক বিলিয়ন ডলার।’

এটি শুধু বাংলাদেশের বিমান নয়, এই অঞ্চলের অন্য দেশের বিমানও মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে এবং এখানে বড় একটি বাজার আছে ধারনা করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘এই প্রস্তাবে অগ্রসর হওয়ার আগে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন এবং এখন তাদের সঙ্গে আলোচনা চলছে।’

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
রেল প্রকল্প

আরও

দুর্গাপূজার জন্য ভারতে আবারো ইলিশ রপ্তানি শুরু

দুর্গাপূজার জন্য ভারতে আবারো ইলিশ রপ্তানি শুরু
বাংলাদেশে প্রায় দুই হাজার কোটি ডলারের দুটি রেল প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব।

প্রকল্পের বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘এর একটি হচ্ছে ১৬শ’ কোটি ডলারের ঢাকা-চট্টগ্রাম- কক্সবাজার হাইস্পিড ট্রেন এবং আরেকটি হচ্ছে চারশ’ কোটি ডলারের ঢাকা-বরিশাল-পায়রা মিটারগেজ রেল লাইন প্রকল্প।’ প্রস্তাবদুটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আরামকো’র বিনিয়োগ

সৌদি আরবের বৃহৎ জ্বালানি কোম্পানি আরামকো তিনটি প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। ওই কোম্পানির উচ্চ পর্যায়ের একাধিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন।

আরামকো এলএনজি ডিভিশন বাংলাদেশে একটি এলএনজি টার্মিনাল করতে চায় এবং আরামকো ট্রেডিং বাংলাদেশে এলপিজি বিক্রি করতে চায়। এছাড়াও আরামকো’র মূল কোম্পানি বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপন করতে আগ্রহী। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আরামকো এককভাবে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের সক্ষমতা রাখে এবং আমরা তাদের অনুরোধ করেছি তাদের প্রস্তাব দেওয়ার জন্য। আরামক ‘র প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল ইসলাম বিপুর সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা একটি ভালো চুক্তির বিষয়ে আশাবাদী।’

ব্যাংকের ব্রাঞ্চ প্রতিষ্ঠা

বাংলাদেশের সোনালি ও এক্সিম ব্যাংক সৌদি আরবে ব্রাঞ্চ প্রতিষ্ঠা করতে চায় এবং এজন্য সরকারের অনুমোদন পেয়েছে তারা। এখন সৌদি আরবের অনুমতির জন্য অপেক্ষা করছে ব্যাংক দুটি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবে প্রচুর বাংলাদেশি অবস্থান করেন। তাদের সেবা দেওয়ার পাশাপাশি সেখানে অন্যান্য ব্যবসা করতে পারবে ব্যাংকগুলি।’

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ইন্সুরেন্স সুবিধা দেওয়ার জন্য জীবন বীমা করপোরেশন সৌদি আরবের অনুমতি চেয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সবচেয়ে বেশি সহ্য করতে হবে। বিশ্বব্যাংকের

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আপেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। এতে মোট ২৫ মেট্রিক টন আপেল ছিল। স্থানীয় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। জানা যায়, করোনা মহামারির

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ এবং স্থানীয় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে এখন প্রায় ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত থেকে ৩১৭ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এদিন দুদেশের মধ্যে পাসপোর্টধারী ২,১১৯ জন যাত্রী যাতায়াত করেছেন। বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের তথ্যমতে, ভারত থেকে ২৭৩ ট্রাক পণ্য আমদানি হয়। একই সময়ে ভারতে রফতানি হয়েছে ৪৪ ট্রাক পণ্য। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞার কারণে