বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

শিল্পে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ উদ্যোগ

Gias Roni
রনি আহমেদ , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৩২

শেয়ার করুনঃ
শিল্পে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ উদ্যোগ

বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচিত শিল্পখাতকে সচল রাখতে গ্যাস সরবরাহে গতি আনছে সরকার। গ্যাসের ঘাটতি ও উৎপাদন ব্যাহত হওয়ায় চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার বুধবার (২৮ মে) থেকে শিল্প খাতে অতিরিক্ত ১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যাস সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃত চিত্র তুলে ধরে মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গড় সরবরাহ ছিল ৮২৩ মিলিয়ন ঘনফুট, যা চলতি বছরের একই সময়ে দাঁড়িয়েছে ৯৯৭ মিলিয়ন ঘনফুটে।

অর্থাৎ, শিল্পখাতে গ্যাস সরবরাহে গত বছরের তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করা হয়েছে, যার গড় মূল্য প্রতি ঘনমিটারে ৬৫ টাকা। এতে করে গ্যাসের জোগান নিয়মিত রাখা এবং উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা চলছে।

আরও

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

সরকার জানিয়েছে, রপ্তানিনির্ভর শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভ্রান্তি দূর করতে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এ অবস্থায় সরকারি পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য উপেক্ষা করে ব্যবসায়ীরা আস্থা ফিরে পাবেন।

অন্যদিকে, ব্যবসায়ী নেতারা গ্যাস সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো গ্যাস সংকটে ভুগছে, যার ফলে টেক্সটাইল ও পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তাদের দাবি, বর্তমানে গ্যাসের চাপ এতটাই কম যে অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি থেমে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে প্রায় ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়বে।

বিশেষজ্ঞরা মনে করছেন, উৎপাদন বিঘ্নিত হলে রপ্তানি কমে যাবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে। এতে অর্থনীতি আরও সংকটে পড়বে এবং ব্যাংক ঋণ ও শ্রমিক বেতন দিতে গিয়ে মালিকরা বিপাকে পড়বেন।

গ্যাস সরবরাহশিল্পখাত সংকটএলএনজি আমদানিবাংলাদেশ অর্থনীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

এই অবস্থায় শিল্প খাতের গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখা এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে সরকারের ঘোষিত পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন জরুরি।

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

এ সম্পর্কিত আরও পড়ুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি হিলি স্থলবন্দর-এ পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের বাণিজ্য কার্যক্রম

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার