প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ৯:২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন।
