
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
