দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিআর মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। গ্রেপ্তার রিপন হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের
দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিন হাজার পিস ইয়াবা এবং প্রায় ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিরামপুর থানা পুলিশ জানায়, হাইওয়ে রোড ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে
বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত অফিল
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন। এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ
ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পাওয়ার পর দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও জমে উঠেছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে বিভিন্ন পণ্য নিয়ে মোট ৩৭৭টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর আগে গত ৩০
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। তিনি জানান, ভারতীয় হিলি ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের
ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা তৃতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক ও কর্মচারী। সময়মতো পণ্য আমদানি-রপ্তানি করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে "দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার" উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। আজ সোমবার সকাল ১০'টায় উপজেলা পরিষদ হলরুমে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে হাকিমপুরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন। শনিবার ২৯ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর
ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী এবং দলের দুর্দিনে মিছিল-সংগ্রামে রাজপথে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর নিজ নির্বাচনি এলাকা হাকিমপুরের হিলি পৌরসভার ১, ২ ও ৬ নম্বর ওয়ার্ড
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি আসাদুল (৪৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামি আসাদুল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রাজধানীর আদাবর-১৩ রামচন্দ্রপুর, মোহাম্মদপুর এলাকার ঠিকানা ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। আসামীর স্থায়ী ঠিকানা থানার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে। আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিষয়টি
সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশ বাড়বে। একই সঙ্গে সন্তানদের সন্ধ্যার পর বাইরে না রাখার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) বিকেল
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। গ্রেফতার মিনহাজ হাসান উপজেলার লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম
দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে মাদকের বিস্তার ঠেকাতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুধু মাদক বহনকারী ও সেবনকারীদের আটক নয়, মাদকের নেপথ্যে থাকা সরবরাহকারী ও ব্যবসায়ীদের চিহ্নিত করতেও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যেতে হবে। হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাকিমপুর থানার শালপুকুরিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে
‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সরকারি ছুটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী একদিনের জন্য এই কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী এক ২৫ বছর বয়সী তরুণকে যৌন নির্যাতনের অভিযোগে শামসুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হাকিমপুর থানায় দায়ের হওয়া পৃথক একটি মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আবারও ফিরেছে পাথর আমদানির কার্যক্রম। বন্ধ থাকার পর ভারত থেকে দুই দিনে ২৭টি পাথরবোঝাই ট্রাকে এক হাজার মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়। এসব