বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬২১ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৭:৮

শেয়ার করুনঃ
আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ এবং স্থানীয় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে এখন প্রায় ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে হিলির খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন সেই একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। বাজারে দাম বাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের অসন্তোষ তীব্র হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা বকুল হোসেন বলেন, “মাত্র দুই-তিন দিন আগেও ৬৫-৭০ টাকায় পেঁয়াজ কিনেছি। এখন ৯০-৯৫ টাকা চাচ্ছে দোকানদাররা। সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে।”

আরও

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব
রিকশা চালক ইমদাদ বলেন, “বাংলাদেশে বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। মাঝখান থেকে আমরা গরিব মানুষ চাপে পড়ি।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরাও সংকটে রয়েছেন। হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মঈনুল ইসলাম জানান, “মোকামে দাম বেড়েছে। আমরা ৮০-৮৫ টাকায় কিনে ৯০-৯৫ টাকায় বিক্রি করছি। কাল থেকে হয়তো আরও বাড়বে।”

পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে আমদানি কমে যাওয়া এবং অভ্যন্তরীণ মজুদ কম থাকায় দামের এ অস্থিরতা তৈরি হয়েছে। তারা বলছেন, নতুন দেশি পেঁয়াজ বাজারে এলে এবং আমদানি চালু হলে দাম স্বাভাবিক হবে।

পেঁয়াজের দাম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সবচেয়ে বেশি সহ্য করতে হবে। বিশ্বব্যাংকের

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আপেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। এতে মোট ২৫ মেট্রিক টন আপেল ছিল। স্থানীয় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। জানা যায়, করোনা মহামারির

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত থেকে ৩১৭ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এদিন দুদেশের মধ্যে পাসপোর্টধারী ২,১১৯ জন যাত্রী যাতায়াত করেছেন। বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের তথ্যমতে, ভারত থেকে ২৭৩ ট্রাক পণ্য আমদানি হয়। একই সময়ে ভারতে রফতানি হয়েছে ৪৪ ট্রাক পণ্য। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞার কারণে

দুর্গাপূজা শেষে পুনরায় শুরু আমদানি-রপ্তানি কার্যক্রম

দুর্গাপূজা শেষে পুনরায় শুরু আমদানি-রপ্তানি কার্যক্রম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজার কারণে দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দর কার্যক্রম