শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবী ব্যবসায়ীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১:৩৭

শেয়ার করুনঃ
রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবী ব্যবসায়ীদের

ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী‌দের বৃহত্তর স্বার্থে লোড‌শে‌ডিং বন্ধ ছাড়াও মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মা‌লিক স‌মি‌তি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজা‌রে এক সংবাদ সম্মেলনে এই দা‌বি জানান সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন।

আরও

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি তেলে পরিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখলে একদিনে জ্বালানি সাশ্রয় হয় নয় কোটি ২০ লাখ টাকার। কিন্তু এক‌দিন দোকানপাট বন্ধ রাখলে ক্ষতি হয় এক হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসেবে রাত ৯টার পরিবর্তে রাত ৮টায় দোকান বন্ধ রাখলে অর্থাৎ এই এক ঘণ্টায় ক্ষতি হয় ১৬০ কোটি টাকা। কিন্তু বাস্তবে ক্ষতির পরিমাণ আরও বেশি। কারণ মার্কেট, বিপণিবিতান ও দোকানগুলোতে বেচাকেনা শুরু হয় মূলত সন্ধ্যার পর।

দৈনিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেশের ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মরার ওপর খাড়ার ঘা হ‌য়ে দাঁড়িয়েছে জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি বলেন, বর্তমানে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করা হয়। এই সময় রাত ৯টা পর্যন্ত করার দাবি জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ার পথে এটি একটি বড় প্রতিবন্ধকতা বলেও উল্লেখ করেন তিনি।

আরও

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ
ব্যবসায়ী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বর্তমানে মাগরিবের নামাজ সন্ধ্যা ৭টা ১৫ মিনি‌টে শেষ হয় জানিয়ে তিনি বলেন, রাত ৮টায় দোকানপাট বন্ধের কারণে প্রায় ৬০-৭০ ভাগ দোকানে বেচা‌কেনাই শুরু হয় না। গত ২০ জুন থেকে মার্কেট, বিপণিবিতান ও দোকানগু‌লো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হচ্ছে। কিন্তু দোকান মালিকদের কর্মচারী খরচ, বিদ্যুৎ বিল ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচ ঠিকই বহন করতে হচ্ছে। এতে চরম অর্থ সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।

বাকি ৯০ শতাংশ পরিবহন ও কৃষি খাতে ব্যবহার হয় উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১০ শতাংশ সাশ্রয়ের জন্য সমালোচকদের সমালোচনা করার সুযোগ দেয়ার কো‌নো যু‌ক্তি নেই। এই লোডশেডিংয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং এতে করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। শুধু এক-দুই ঘণ্টা অপরিকল্পিত লোডশেডিং কর্মসূচির কারণে পুরো অর্জনকেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

এ দিন সংবাদ সম্মেলনে লোডশেডিং বন্ধ করা ছাড়াও মা‌র্কেট, বিপণিবিতান ও দোকানপাট দুপুর ১২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা, অফিস টাইম সকাল সা‌ড়ে ৭টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূ‌চি সকাল ৯টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ দোকান মা‌লিক সমিতির মহাসচিব জ‌হিরুল হক ভুঁইয়া, চট্টগ্রাম মহানগরের দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি সালামত আলীসহ বিভিন্ন বিভাগীয় দোকান মা‌লিক‌ সমি‌তির নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

এ সম্পর্কিত আরও পড়ুন

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবারও প্রকট হয়েছে। খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সময়ে গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ও মাছের দামও আগের মতোই চড়া রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের সঙ্গে দ্রুত বাড়ছে বাংলা কিউআরভিত্তিক লেনদেন। গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন বা পিটুপি লেনদেনও চালু হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ তুলে ধরে এসব তথ্য জানানো হয়। ২০০৭

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ব্যাংকিং খাতের সুরক্ষা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে প্রকল্পটি। প্রকল্পের প্রায় পুরো অর্থই প্রশিক্ষণ, পরামর্শক, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরিতে ব্যয় হবে।

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পাওয়ার পর দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও জমে উঠেছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে বিভিন্ন পণ্য নিয়ে মোট ৩৭৭টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর আগে গত ৩০