মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

অস্থির হয়ে উঠেছে চালের বাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০:১৫

শেয়ার করুনঃ
অস্থির হয়ে উঠেছে চালের বাজার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বোর মৌসুমে চার দিনের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। খুচরা বাজারে হু হু করে বাড়ছে দাম। চারদিনের ব্যবধানে দিনাজপুরে বিভিন্ন জাতের চালের দাম কেজিতে ৭-১০ টাকা করে বেড়েছে। 

এদিকে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ অটোমিল মালিকরা চাল মজুত রেখে বিক্রি বন্ধ করে দাম বাড়িয়েছেন।

আরও

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

শনিবার (২৮ মে) হিলি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, মোটা চালের তুলনায় চিকন চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। চারদিন আগে মিনিকেট চাল ৫৩ থেকে ৫৫ থেকে টাকায় বিক্রি হতো, তা এখন ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শম্পাকাটারি ৫২ থেকে ৫৪ টাকা বিক্রি হলেও, এখন তা ৬৪-৬৫ টাকা, আঠাশ জাতের চাল ৪৬ থেকে ৪৮ টাকা বিক্রি হলেও তা বেড়ে ৫২-৫৪ টাকা ও স্বর্ণা-৫ জাতের চাল ৩৮-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। 

বোর মৌসুমেও হঠাৎ দাম বাড়ার পেছনে চালের অটোমিল মালিকদের কারসাজি এবং ভারতীয় চালের আমদানি বন্ধ থাকার কথা বলছেন খুচরা বিক্রেতারা।

আরও

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

হিলি বাজারের চাল ব্যবসায়ী (ডিলার)  বাবুল হোসেন বলেন, প্রতিবছর এমন সময় চালের দাম কম থাকে। তবে এবার ব্যতিক্রম, দাম বাড়ছে। এর কারণ হলো ধানের দাম বেড়েছে। যে ধান হাজার টাকার নিচে ছিল, সেই ধান বর্তমানে ১১০০ থেকে ১১২০ টাকা মণ বিক্রি হচ্ছে। তবে এতেও দাম খুব বাড়তো না। আবহাওয়া খারাপের কারণে শ্রমিক সংকটে স্থানীয় হাসকিং মিলগুলো চাল উৎপাদন করতে পারছে না। এই সুযোগে চালের অটোমিল মালিকরা বেশি পরিমাণে ধান কিনে চাল করে সব মজুত করছেন। পাশাপাশি বিক্রিও কমিয়ে দিয়েছেন। এতে দাম অনেক বেশি বেড়েছে।  

তিনি আরও বলেন, বিভিন্ন জাতের চাল কেজিতে ৭-১০ টাকা বেড়েছে। বর্তমানে চাল চাইলেই মিল মালিকরা বলছেন- চাল নেই। এর প্রভাব পড়েছে বাজারে। আমরা যে চাল কোথাও থেকে কিনবো, তারও উপায় নেই। এর ওপর ভারত থেকে চাল আমদানি বন্ধ, যে কারণে বাধ্য হয়ে বাড়তি দামে চাল কেনা-বেচা করতে হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত ভারত থেকে চাল আমদানিসহ অসাধু মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরেক চাল বিক্রেতা অনুপ কুমার বসাক বলেন, চালের দাম চার থেকে পাঁচ দিনের ব্যবধানে ৬-৭ টাকা করে বেড়েছে। এর কারণ হলো লোকাল চাল মিলগুলো সব বন্ধ। যে কারণে এখন অটোমিল মালিকরা যা চাইছে, তাই হচ্ছে। ভরা মৌসুমে যদি চালের দাম বাড়ে, তাহলে বাকি দিনগুলোতে অবস্থা আরও ভয়াবহ হবে। সমস্যা সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।  

হিলি বাজারে চাল কিনতে আসা রিকশা চালক এমদাদ হোসেন বলেন, আমি রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনোভাবে সংসার চালাই। সারাদিন রিকশা চালিয়ে দেড়শ থেকে দুইশ টাকা আয় হয়। কিন্তু যে হারে দাম বাড়ছে, তাতে চাল কিনতেই সব শেষ। সংসারের বাকি খরচ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। যে চালের কেজি ৪০ থেকে ৪৫ টাকা ছিল, তা বেড়ে ৫৫ টাকা হয়েছে। আমাদের মতো মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সরকার কিভাবে দাম কমাবে কমাক, না হলে গরিব মানুষদের মুখে ভাত উঠবে না।

 

হিলি বাজারে চাল কিনতে আসা রাজা মিয়া বলেন, এখন নতুন ধান উঠেছে। এই সময়ে চালের দাম কম থাকার কথা, কিন্তু হয়েছে উল্টো। অবস্থা দেখে মনে হচ্ছে চালের বাজারে কোনও নিয়ন্ত্রণ নেই। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, হিলি দিয়ে মোটা চাল আসতো, তা এখন আমদানি হচ্ছে না। মাঝে মধ্যে বাসমতি চাল আসে। চলতি মাসে এক ট্রাকে ৩৫ টন ও গত মাসে এক ট্রাকে ৩২ টন বাসমতি চাল এসেছে। গত অর্থবছরে সরকার আমদানি শুল্ক কমিয়ে চাল আমদানির সুযোগ দেওয়ায় বন্দর দিয়ে বেশ পরিমাণে চাল এসেছে বলে জানান তিনি।   

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে অহেতুক কেউ যেন কোনও পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

চালের বাজার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধির ইতিবাচক বার্তা

নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধির ইতিবাচক বার্তা

নতুন অর্থবছরের শুরুতেই দেশের রপ্তানি খাত ইতিবাচক প্রবৃদ্ধির বার্তা দিয়েছে। জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা আগের মাস জুনের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেশি। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। তবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান আগামী মাসগুলোর

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

দীর্ঘদিন ধরে উৎপাদনহীন অবস্থায় পড়ে থাকা ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন রোডম্যাপ চূড়ান্তের পথে সরকার। বিনিয়োগ প্রস্তাব গ্রহণ থেকে চূড়ান্ত অনুমোদন এবং চুক্তি সম্পাদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ৭৭ কার্যদিবসের মধ্যে শেষ করার একটি সময়সীমাভিত্তিক কাঠামো নিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের পর বছর বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগের

উৎপাদন কমছে, এলএনজিও যথেষ্ট নয়; বাড়ছে গ্যাস সংকট দেশে

উৎপাদন কমছে, এলএনজিও যথেষ্ট নয়; বাড়ছে গ্যাস সংকট দেশে

দেশে গ্যাসের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সীমাবদ্ধতার কারণে আপাতত নতুন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ১৪ জুলাই বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে জানায়, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমছে এবং বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) সক্ষমতা সীমিত হওয়ায়

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় পড়ে আছে প্রায় ১০ হাজার কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে কয়েক হাজার কোটি টাকা মূল্যের প্রায় দুই লাখ টন আমদানিকৃত পণ্য। ১০ থেকে ১৫ বছর ধরে পড়ে থাকা অনেক পণ্য ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ৮০ দফা চিঠি দেওয়া হলেও নানা জটিলতায় নিলাম কার্যক্রম শেষ না হওয়ায় বন্দরে কনটেইনার জট আরও বেড়েছে। এতে আমদানি-রফতানি

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ‘এস গ্রুপ’ নামে একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, প্রতিবেদনে উল্লেখিত ‘এস গ্রুপ’ বলতে এস আলম গ্রুপকে