প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৩১

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
