
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২২:০

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ ও সোনালি আভায় ভরে উঠেছে মাঠ। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও অনিশ্চয়তা কাটছে না কৃষকদের।
