প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৩

হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে স্বাধীনতার পর প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের থামার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। নীলসাগর এক্সপ্রেসেরও যাত্রাবিরতি চালু হয়েছে। এ উপলক্ষে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
