প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৩

প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। সোমবার দুপুরে সরাইল উপজেলা বড্ডাপাড়া সমাজ উন্নয়ন (সুক)-এর হলরুমে তিনি এসব অভিযোগ করেন। সবুজ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছেন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম।
