
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ৬৫ বাংলাদেশি। জ্বালানি শেষ হয়ে নৌকায় পানি ঢুকতে শুরু করলে তাদের জীবন চরম ঝুঁকিতে পড়ে। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে যায়। বর্তমানে উদ্ধার হওয়া বাংলাদেশিরা দামিয়াত কারাগারে আটক রয়েছেন।
