
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৩

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করেছিল।
