
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

মাত্র চার বছর বয়সেই বাবাকে হারিয়েছিল শ্রীমঙ্গলের দৃষ্টি ছেত্রী। বাবার আদর-স্নেহ বোঝার আগেই মাথার ওপর থেকে সরে যায় বাবার ছায়া। কিছুদিন পর মা নমিতা রানীও অন্য সংসারে চলে গেলে দৃষ্টির জীবনে নেমে আসে আরও কঠিন বাস্তবতা। এরপর পিতৃহীন দৃষ্টির আশ্রয় হয় পিসি অকাল বিধবা নির্মলা দেবীর কাছে। নিজের অভাব-অনটনের মধ্যেও পরম মমতায় ভাইঝিকে বড় করেছেন তিনি।
