
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর।
