
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ২১:১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ১ কোটি ২৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়তে শুরু করেছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটির অন্তত ১৫ থেকে ২০টি স্থানে ধস দেখা দেওয়ায় নির্মাণকাজের মান, তদারকি এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
