প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:৫৯

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সরকারি ছুটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী একদিনের জন্য এই কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
