প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী এক ২৫ বছর বয়সী তরুণকে যৌন নির্যাতনের অভিযোগে শামসুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
