রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা দৌলতদিয়া মডেল হাই স্কুল ও প্রপার হাইস্কুলে অধ্যায়নরত ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপহার হিসেবে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। যাতে করে ওরা সহজেই সাইকেল চালিয়ে স্কুল ও মাঠে নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্পে আসতে পারে। তিনি আরও বলেন, এদের দেখাদেখিতে যে সকল প্রমিলা খেলোয়াড় নিয়মিত মাঠে এসে প্রশিক্ষণে অংশ নেবে পর্যাক্রমে তাদের হাতেও উপহার হিসেবে বাইসাইকেল দেয়া হবে।