
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:৮

রাজবাড়ী জেলা কারাগারে সাত মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
