
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২১:৪৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর সাশ্রয় হওয়া ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন। সরকারি অর্থ সাশ্রয় করে কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
