প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২১:৩৭

ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং সিটি পার্ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি)-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে বুধবার (২২ জুলাই) নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
