প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৪০

টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন বিজিবি বিওপির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১২ দিনের ব্যবধানে টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে।
