সোমবার, ২০ জুলাই, ২০২৬৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সবুজ উদ্ভাবনে জেলা প্রশাসনের সম্মাননা পেলেন তরুণ সাজ্জাদুল ইসলাম

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:১৮

শেয়ার করুনঃ
সবুজ উদ্ভাবনে জেলা প্রশাসনের সম্মাননা পেলেন তরুণ সাজ্জাদুল ইসলাম

টেকসই জৈব-উপকরণ এবং সবুজ উদ্যোক্তা কার্যক্রমে উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পেলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। রোববার (১৯ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় টেকসই জৈব-উপকরণ (Sustainable Biomaterials) এবং সবুজ উদ্যোক্তা কার্যক্রমে (Green Entrepreneurship) উদ্ভাবন ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে পেলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে একগুচ্ছ উপহার।

জেলা প্রশাসকের কার্যালয়ে রবিববার দুপুরে সাজ্জাদুল ইসলামের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এসময় উপস্থিত ছিলে জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আরও

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকার কৃষক মো. নজরুল ইসলাম ও সাহেরা খাতুনের পুত্র। সাজ্জাদ দুই বোনের মধ্যে সে সবার বড়। ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় সাজ্জাদ উত্তীর্ণ হয়।

২০২৪ সালে পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন, কলাগাছের তন্তু থেকে টাইলস, ডেউটিনসহ বিভিন্ন পণ্য উদ্ভাবন করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

সাজ্জাদুল ইসলাম বলেন, সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যয়ের সঙ্গে আমার পূর্ববর্তী ও চলমান গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করি। উপস্থিত কর্মকর্তাগণ ভবিষ্যতে গবেষণা ও উদ্যোক্তা কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সম্মাননার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পলিথিন এবং কলাগাছের তন্তু বিশেষায়িত করে টাইলস, ঢেউটিনসহ প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য উদ্ভাবণ করে ১৮ বছর বয়সী তরুণ সাজ্জাদুল ইসলাম সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজর কাড়েন।

সবুজ উদ্যোক্তাসাজ্জাদুল ইসলাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

টেকনাফে বারো দিনে উদ্ধার পাঁচ অজ্ঞাত মরদেহ, বাড়ছে উদ্বেগ

টেকনাফে বারো দিনে উদ্ধার পাঁচ অজ্ঞাত মরদেহ, বাড়ছে উদ্বেগ
গত ১৪ জুন দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। এ সময় সজ্জাদ ‘পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তি ও সম্ভাবনা’ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশীয় কাঁচামালনির্ভর পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।

এসময়, ‘স্টার্টআপ ও যাবতীয় ফান্ডিং’ এর দায়িত্ব দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি বিষয়ক উপদেষ্টা রিহান আসিফ আসাদকে। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে আমাকে যুক্ত করার সুপারিশ করা হয়। দেশে প্রতিষ্ঠিত ইকো-ফাইবার কোম্পানিগুলো পরিদর্শন ও বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটি টে পর্যবেক্ষন করার সুযোগ দেয়ার আশ্বাস দেয়া হয়।

এসময় গবেষণার সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী গবেষণার জন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) এর প্রধান সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত রিহান আসিফ মাহমুদকে উপদেষ্টা নিযুক্ত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করতে  গত ১৪ জুলাই সাজ্জাদুল ইসলামের হাতে বেনোভা বায়োমেটারিয়ালস স্টার্টআপকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেনোভা বায়োমেটারিয়ালস (Banova Biomaterials) একটি উদ্ভাবনী গ্রিন-টেক স্টার্টআপ। যা কলা গাছের বর্জ্যসহ বিভিন্ন প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব বায়ো-ম্যাটেরিয়াল ও টেকসই পণ্য উন্নয়নে কাজ করছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে নবায়নযোগ্য, জৈব-বিয়োজ্য এবং টেকসই সমাধান তৈরি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

মেসির অভিজ্ঞতা নাকি স্পেনের আধুনিক ফুটবল—কার হাতে উঠবে সোনালি ট্রফি?

মেসির অভিজ্ঞতা নাকি স্পেনের আধুনিক ফুটবল—কার হাতে উঠবে সোনালি ট্রফি?

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না দীর্ঘদিন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না দীর্ঘদিন: স্বরাষ্ট্রমন্ত্রী

হৃদয়ের নেতৃত্বে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের দখলে

হৃদয়ের নেতৃত্বে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের দখলে

নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদদের স্মৃতিচিহ্ন

নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদদের স্মৃতিচিহ্ন

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির মালামাল সহ গ্রেফতার তিন

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির মালামাল সহ গ্রেফতার তিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া একটি এলইডি মনিটর এবং সিসিটিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাচ্চার ইউনিয়নের মঙ্গল শেখের ছেলে সাগর শেখ (৩২), দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া এলাকার আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩) এবং

টেকনাফে অপহরণ মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুইজন

টেকনাফে অপহরণ মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুইজন

টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৩ জুন

জিহাদ হ'ত্যা'র বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন

জিহাদ হ'ত্যা'র বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়

টেকনাফে বারো দিনে উদ্ধার পাঁচ অজ্ঞাত মরদেহ, বাড়ছে উদ্বেগ

টেকনাফে বারো দিনে উদ্ধার পাঁচ অজ্ঞাত মরদেহ, বাড়ছে উদ্বেগ

টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন বিজিবি বিওপির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১২ দিনের ব্যবধানে টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয়দের

চট্রগ্রামে ট্রাকচালক হানিফ ফকির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

চট্রগ্রামে ট্রাকচালক হানিফ ফকির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহত হানিফ ফকিরের স্ত্রী, দুই শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় আবু হানিফ এর