
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পদবঞ্চিত নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ অভিযোগে কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট নেতাদের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছবাজার এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
