প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৭:৪১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আশরাফুল ইসলাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
