বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১৮:৩৪

শেয়ার করুনঃ
যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকায় তলব করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে। সোমবার (৭ জুলাই) বিকেলে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পর সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি নির্দেশে রাজধানীর উদ্দেশে রওনা দেন।

এই আকস্মিক তলবের ঘটনায় ঝালকাঠিজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের এত অল্প সময়ের মধ্যেই একজন পুলিশ সুপারকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনের ভিত্তিতেই তিনি সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওকে ঘিরে পুলিশ সুপার পদে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিভিন্ন দাবি করা হয়। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, তার বদলি ও পদায়ন সম্পূর্ণ সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয়। ভাইরাল হওয়া অডিওটি বিকৃত এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও জানান, একটি সংবাদমাধ্যমের সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঘুষ লেনদেনের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

বর্তমানে তিনি ঝালকাঠির পুলিশ সুপারের দায়িত্বে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে বদরুল আলম মোল্লা বলেন, তাকে আপাতত 'ওয়েটিং' অবস্থায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ তার নতুন কর্মস্থল সম্পর্কে সিদ্ধান্ত জানাবে।

ঝালকাঠি পুলিশ সুপারবদরুল আলম মোল্লাআইজিপির তলব
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

এদিকে এ বিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে নতুন পুলিশ সুপারকে আকস্মিকভাবে ঢাকায় তলবের প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে।

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত ১১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে লাম্পগ্রান্ট ও আনুতোষিকের বকেয়া বাবদ মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব আর্থিক সুবিধা অবশেষে পৌর প্রশাসনের উদ্যোগে পরিশোধের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক ১১টি চেক সুবিধাভোগী পরিবারের

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি ঘর থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া

সরাইলে বর্ণাঢ্য আয়োজনে "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সরাইলে বর্ণাঢ্য আয়োজনে "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে" আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা প্রশাসন পাড়া  প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স  কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে  অনুষ্ঠিত

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে আবারও ধরা পড়েছে বিরল ও দামি সামুদ্রিক মাছ কালো দাতিনা বা গোল্ডসিল্ক সিব্রিম (Goldsilk seabream)। সুন্দরবন অঞ্চল এবং উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে এ মাছ পাওয়া যায়। অঞ্চলভেদে এটি কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা বা রাজা দাতিনা নামেও পরিচিত। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ৮ কেজি ওজনের

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত গভীর হলেই মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া, কালাছড়াসহ সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয় গাছ কাটার অভিযোগ। সেগুন, আগর, গর্জন, আকাশমণি ও চাপালিশসহ মূল্যবান গাছ কেটে দুর্গম পথ দিয়ে বিভিন্ন করাতকলে নেওয়া হচ্ছে। গাছ তক্তায় পরিণত হওয়ার পর তার উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে বন থেকে কাঠ চুরি, পরিবহন ও করাতকলের মধ্যে যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় দুই