সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। দীর্ঘ অপেক্ষার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ায় তাদের মরদেহ পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ
নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত
নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে এ চুরি হয়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চুরি যাওয়া গরুর মালিক শিক্ষক আনিছার রহমান উপজেলার মস্কিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিক্ষক আনিছার রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গোয়ালঘরে চারটি গরু রেখে দরজায় তালা দিয়ে
নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে পাওয়া বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার চকশিমলা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন (৭০) চারজনকে অভিযুক্ত করে আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চকশিমলা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে আ. মালেক (৪৫), তার ছেলে আকরাম (২৩), স্ত্রী আছমা বেগম (৪০) এবং বড়শিমলা গ্রামের
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়
নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের বাসিন্দা এবং প্রবাসী প্রেম কুমারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে সাথীর শাশুড়ি পানি আনতে বাড়ির বাইরে যান। এ সময় তিনি সাথীর নাম ধরে
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী হিমায়িত অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়। এর আগে একই দিন বিকাল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে সৌদি আরব থেকে নিহতদের মরদেহ বাংলাদেশে আসে। পরে জেলা
নওগাঁর আত্রাইয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হওয়ার পর প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই ছাত্রীকে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার জাহিদ মোল্লা (২০) উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। মামলায় ওই ছাত্রীর
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবারবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রইচ উদ্দিন উপজেলার মহাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কবিরের ছেলে। জানাযায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি থানার ব্যারাক পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের রোলকলে অংশ নিয়ে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর কৃষি ব্লকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপস ব্যবহার করে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে
নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা মানিকজান বেওয়ার। গত মঙ্গলবার সকালে তিনি গোসলের
উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নওগাঁর আত্রাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এ রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। ঢাক-ঢোলের বাদ্য, কীর্তন, দেবতার নামসংকীর্তন এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের
নওগাঁর আত্রাই উপজেলায় একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বিষা ইউনিয়নের একটি বাড়িতে মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মো. রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি
নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম, প্রধান
নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও অবিবাহিত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে
মৃৎশিল্প বাংলাদেশের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিল্প, যা আবহমান বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে কুমার বা কুম্ভকার সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে মাটি দিয়ে তৈজসপত্র, খেলনা ও নানাবিধ গৃহস্থালি সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রাচীনকাল থেকেই পাল বর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও সময়ের পরিবর্তনে এখন অন্য সম্প্রদায়ের মানুষও
নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে দ্রুত খবর দেন। পরে সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে থানা পুলিশের সমন্বয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা অংশ
উত্তর জনপদের মৎস্য, শস্য ও আমের রাজধানীখ্যাত নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র আহসানগঞ্জ রেলস্টেশন। বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও যাত্রীসেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই স্টেশন। ঢাকাগামী মোট ৯টি আন্তঃনগর ট্রেন এই রুট দিয়ে চলাচল করলেও মাত্র দুটি ট্রেনের যাত্রাবিরতি থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনটি ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত