প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:৫২

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের কাছ থেকে উপবৃত্তির সিমকার্ড ফেরত এবং আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার।
