
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:৫৮

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সরকার গঠনের চার মাসের মাথায় প্রথমবারের মতো আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন উন্নয়ন দাবির বাস্তবায়ন হবে—এমন প্রত্যাশায় রয়েছেন জেলার লাখো মানুষ।
