প্রকাশ: ৭ মে ২০২৬, ১৭:৪৬

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই একাধিক ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার গড়ে ওঠায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে চিকিৎসা পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং ভুল রিপোর্ট দেওয়ার ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
