বুধবার, ১৭ জুন, ২০২৬৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ৯:৪৪

শেয়ার করুনঃ
তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে নির্মিত প্রায় তিন কোটি সাত লাখ টাকার দুটি স্লুইসগেট দশ বছর ধরে অচল পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় কৃষকদের মধ্যে। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল ও চানভাগ এলাকায় পাহাড়ি ধামাইছড়ার ওপর নির্মিত গেট দুটি কৃষকদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, বোরো ও রবি মৌসুমে ফসলি জমিতে পানি সরবরাহ নিশ্চিত ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ শেষে ২০১৫ সালের ডিসেম্বরে কৃষকদের নিয়ে গঠিত একটি সমিতির কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করা হয়।

কিন্তু উদ্বোধনের মাত্র ছয় মাস পর, ২০১৬ সালের মে মাসে পাহাড়ি ঢলের তোড়ে বড়দল এলাকার স্লুইসগেটের দক্ষিণ পাড় ভেঙে যায়। অতিবৃষ্টির ফলে পাশের টিলাও ধসে পড়ে। এতে পানি গেটের নিচ দিয়ে প্রবাহিত না হয়ে পাশ দিয়ে নতুন গতিপথ তৈরি করে। একইভাবে চানভাগ এলাকার গেটের পশ্চিম পাড় ভেঙে গিয়ে সেটিও অচল হয়ে পড়ে। এরপর আর কখনো গেট দুটি সচল করা হয়নি।

আরও

চার মাস পর মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রত্যাশায় জেলাবাসী

চার মাস পর মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রত্যাশায় জেলাবাসী
স্থানীয় কৃষক নিয়ামত মিয়া, অলক মিয়া, অনিক দাস, রসুন মিয়া ও বাতির আলী জানান, নির্মাণের পর এক মৌসুমও গেটের সুফল পাওয়া যায়নি। বাধ্য হয়ে প্রতি বছর ৮০ হাজার থেকে এক লাখ টাকা ব্যয়ে মাটির বাঁধ নির্মাণ করে পানি আটকে চাষাবাদ করতে হচ্ছে।

চানভাগ গ্রামের কৃষক কুতুব আলী বলেন, কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখন পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। নিয়ামত মিয়া জানান, দীর্ঘদিন অচল থাকায় পানি সরবরাহের পাইপ চুরি হয়ে গেছে এবং কপাটের নিচে পলি জমে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয়দের মতে, স্লুইসগেট দুটি সচল হলে উত্তরভাগ ইউনিয়নের ভুরভুরির বিল, ফাটা বিল, বড়দল, পশ্চিম ও পূর্ব চানভাগ, হায়পুর, উদয়রামপুরসহ হাওর অঞ্চলের প্রায় তিন হাজার একর জমিতে কম খরচে চাষাবাদ সম্ভব হতো।

স্লুইসগেটকৃষকের_দুর্ভোগরাজনগর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এলাকার সাবেক চেয়ারম্যান শাহ্ শাহিদুজ্জামান ছালিক বলেন, কৃষকদের উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রকল্পটি এখন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ধামশ্বরী ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালিক অভিযোগ করেন, অপরিকল্পিত নির্মাণ ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই প্রকল্পটি ব্যর্থ হয়েছে।

আরও

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত
রাজনগর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল গনী জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন এবং সরেজমিন পরিদর্শন শেষে মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। আটক নারী জেমি (২৪), তিনি এলাকার বাসিন্দা খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় হিলি প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য বৃন্দ।  আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নবাগত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সাথে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্য বৃন্দ নিজ পরিচয় ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিচয় প্রদান

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে পড়ে মুনতাহা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার উপজেলার দড়ি কিশোরপুর এলাকার বসুনিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শহিদুর রহমানের মেয়ে মুনতাহা আক্তারকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী, হরতকীতলা, ৭ নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ এলাকা ও হরিণহাটি এলাকায় টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার প্রধান সড়ক, অলিগলি এবং অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, রাতভর ও ভোরের বৃষ্টির কারণে পানি দ্রুত জমে গিয়ে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত