
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩

রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ ও ফাঁকা গুলির ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এসব নাশকতার ঘটনা ঘটেছে। এতে চারজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতা এবং একজন বাসের হেলপার।
