রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সংস্থাটির সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।