
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬

রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে জেলা সদর হাসপাতালের ধারণক্ষমতার চারগুণ রোগী ভর্তি থাকায় অনেককেই বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে।
