নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
স্হানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান সহ আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাশিস রয়েছে।
তার এ আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন মুঠোফোনে জানান, মুরাদ হোসেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা সৌদি দুতাবাসে কথা বলতেছি যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।