
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের অপর ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

