প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
