প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৮:১৭

"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
