
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৩২

রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর বিরুদ্ধে বোতলে তেল ভরে নেওয়া এবং এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
