
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২১:৩৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায়, যেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দ্রুতগামী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
