প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:১৭

নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকা ও আশপাশে রাতের অন্ধকারে একের পর এক ক্যাবল লাইনের তার কেটে নাশকতার ঘটনা ঘটছে। এতে স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং পুরো এলাকার সংযোগ ব্যবস্থা বারবার ব্যাহত হচ্ছে।

