প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:৫২

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। শনিবার সকাল থেকে বরিশাল নদী বন্দর ও নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড়। নৌ ও সড়ক—দুই পথেই বেড়েছে যাত্রীচাপ।
