
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৯:৪৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। ফরিদপুরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিনটি ফুটফুটে সন্তানের মা হন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন।
