
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীরা কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে রেহাই পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের বিচারের মুখোমুখি করা হবে।
