বয়স মাত্র ১৬ বছর। যে বয়সে বই-খাতা হাতে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে ঝিনাইদহের কিশোর শিক্ষার্থী সাব্বির হোসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপি দেওয়া হলে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যাচ্ছে না। সাব্বির ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বকশিপুর গ্রামের হতদরিদ্র আলমসাধু চালক সাজ্জাদ
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান।
ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও শিশুটির স্বজনরা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশের এলাকায় খেলছিল। এ সময় অভিযুক্ত আব্দুল মান্নান তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে যান বলে অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে নিলুফা বেগম চিৎকার শুরু করলে আশপাশের
ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, রমজান
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামে এক নারীকে তাঁর ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাসুর রহমান মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তাঁর সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো।
ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ঝিনাইদহ শহরের প্রবেশপথ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিতর্কিত চত্বরটি অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এ কার্যক্রম শুরু করেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলের মাঝখানে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম রফিকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা লাইলী বেগম। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে লাইলী বেগম দাবি করেন, গত ৩ জুন বাঘাডাঙ্গা গ্রামের ব্যানাকুড় মাঠ থেকে একটি বিদেশি অস্ত্রসহ রফিকে গ্রেপ্তার দেখিয়ে মহেশপুর ৫৮ বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মতিউর রহমান ও স্থানীয় মেম্বার কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে কুয়াশা পুরোপুরি কাটার আগেই বাড়ির পাশের মাঠে কাটা ধান পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খান। কাজ শুরুর আগে তিনি ঘরের
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এনজিও থেকে নেওয়া ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। ঘটনায় দেখা গেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন খোদ ভুক্তভোগী নারীর আপন ভাতিজা। ঘটনার পর পুলিশের দ্রুত অভিযান ও সিসিটিভি বিশ্লেষণে পুরো চক্রটি ধরা পড়ে এবং ছিনতাইকৃত পুরো অর্থ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) গত সোমবার
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুতিতে নতুন রেকর্ড গড়েছে ঝিনাইদহ জেলা। জেলার ছয়টি উপজেলায় বিপুল পরিমাণ গবাদিপশু প্রস্তুত হওয়ায় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পশু সরবরাহের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর ঝিনাইদহে কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় ৫৬ হাজার ৯৭৭টি গবাদিপশু উদ্বৃত্ত রয়েছে। জেলার সদর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে দুই সন্তানসহ পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার চর-ত্রিবেণী গ্রামের গাড়িচালক
ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন’ রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আবারও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ ও মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এই বিরোধকে কেন্দ্র করে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ভৈরবা সাকোর খাল এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার একটি হাসপাতাল উদ্বোধনের আড়াই বছর পার হলেও এখনো চালু হয়নি। প্রয়োজনীয় জনবল অনুমোদন না পাওয়ায় হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের লাখো মানুষ প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর তৎকালীন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, কার্যকর ও বাস্তবায়নযোগ্য দলিল; এর বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ কার্যকর করতে সক্ষম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে নির্জন স্থানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার মহেশপুর থানায় একটি মামলা দায়ের
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস এবং সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসসহ কয়েকজন কৃষক মাঠে জমি থেকে পেঁয়াজ উত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন ভবন থেকে বংকিরা স্কুল মোড় হয়ে আসাননগর সড়কের নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর সড়কটির মাঝখানের প্রায় ৭০০ মিটার অংশ নতুন করে নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ঝিনাইদহের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত প্রয়াত মসিউর রহমানের উদ্যোগে সড়কটির সলিং কাজ শুরু হয়। সে সময় পর্যায়ক্রমে ১৬ লাখ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা
ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত