প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬

টেকনাফ পৌরসভা এলাকায় শুষ্ক মৌসুম এলেই তীব্র আকার ধারণ করে পানি সংকট। জনদুর্ভোগ কমাতে এবার মৌসুমের শুরু থেকেই সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করেছে টেকনাফ পৌরসভা প্রশাসন। রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম।
