পবিত্র রমজান ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা ১৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সিনিয়ার সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, হোটেল মালিক সমিতির আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফয়জার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
প্রস্তুতি মূলক সভায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনী পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও যানজট, ভেজাল খাদ্যের ব্যাপারে নিয়মিত নজরদারি সবার সহযোগিতায় করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।