প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম এবং ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পৌরসভার টেকনাফ সরকারী এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
